শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীর সীমান্তে শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীর সীমান্তে শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।  সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল (অব.) মাসুদুর রহমান। ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বরের পাশে শূন্যরেখার একটি ইউক্লিপটাস গাছে রোববার রাতে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় বিএসএফ ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা।

পরে সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে  বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় এবং সিসি ক্যামেরা অপসারণ করতে বলে বিজিবি। তবে বিকেল পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ। স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২০০ বছরের পুরাতন আলোচিত দুদেশের এক মসজিদটি পুনর্নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

দক্ষিণ বাঁজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মোয়াজ্জিন আলমগীর হোসেন বলেন, আমাদের এই মসজিদটিতে ভারত–বাংলাদেশের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষ স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসঙ্গে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে গেলে নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে বিএসএসফ বাধা দেয়। তাদের বাধায় দুই বছর বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আঁধারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে।

এতে আমাদের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। বিজিবি ক্যামেরা খুলে নিয়ে যেতে বললেও তা করেনি বিএসএফ। কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, ‘শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবারও পতাকা বৈঠক হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com