শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল

মোঃ রাহিজুল ইসলাম   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারী মহিলা কলেজের অভিভাবক সদস্য  নির্বাচনে আদালতের দেওয়া  অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল
১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করেছে সিনিয়র জজ আদালত কুড়িগ্রাম। এর আগে গত ৪ ফেব্রুয়ারী (বুধবার) মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বিজ্ঞ সহকারী জজ (চলতি দায়িত্ব) একটি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। জানাগেছে, গত ২ জানুয়ারী ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি পুনঃগঠনের জন্য তিন জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারী আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করেন।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মনোনয়ন পত্র না দেওয়ার অভিযোগ এনে আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৪ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানী শেষে গত ৪ ফেব্রুয়ারী বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্বদমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ৫ তারিখে সিনিয়র জেলা জজ আদালত কুড়িগ্রামে একটি মিছ আপিল দায়ের করেন। পরে মামলাটির শুনানি শেষে সিনিয়র জেলা জজ পূর্বের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করেন। এতে ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি নির্বাচনে আর কোন বাধা রইল না। এব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালত পূর্বের নিষেধাজ্ঞার আদেশটি বাতিল করেছেন। এতে নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com