শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারী সীমান্তে সিসিটিভিতে ধরা পড়লো ভারতীয় রোবট কুকুর, এলাকায় আতঙ্ক 

মোঃ রাহিজুল ইসলাম ভূরুঙ্গামারী  ( কুড়িগ্রাম ) সংবাদদাতা   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারী সীমান্তে সিসিটিভিতে ধরা পড়লো ভারতীয় রোবট কুকুর, এলাকায় আতঙ্ক 
৭৬

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী  সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি রোবট সদৃশ বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে ভারতীয় রোবট কুকুরের এই  দৃশ্যটি ধরা পড়ে।

এই ঘটনায় সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও বিজিবি জানিয়েছে বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

জানাগেছে, মঙ্গলবার  রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী  বাজারের পাশে এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে ঘটনা অনুসন্ধানে ওই রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করছিলেন। সিসিটিভি ফুটেজে রাত ৩টা ৩৫ মিনিটে ইলেকট্রিক কুকুর সাদৃশ্য রোবটটি  লক্ষ্য করেন। ভিডিওতে দেখা যায়, মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায় বলে জানান তারা।

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন, সেই রাতে দোকানের টিনের ফাঁক দিয়ে আমি চার পা বিশিষ্ট, মাথায় লাইট লাগানো বস্তুটিকে লাফিয়ে যেতে দেখি। ভয় পেয়ে যাই। কয়েক মিনিট পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ওইদিকে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে।

নাজমুল হোসেন জানান, ওই রাতে বাজারের এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে কারণে তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিলেন। এ সময় রোবট সদৃশ বস্তুর পাশাপাশি একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধিও তাদের নজরে আসে।

বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা এবং কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিজিবি সদস্যরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

কচাকাটা থানার ওসি সোয়েল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গুরুত্বের সহিত তদন্ত চলছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com