গোবিপ্রবি প্রতিনিধি: | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে নিজেদের বিভাগের কক্ষগুলো তালাবদ্ধ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে বিভাগটিকে স্বতন্ত্র ফ্যাকাল্টিতে উন্নীতকরণ, দ্রুত শিক্ষক নিয়োগ এবং বিভাগীয় সংস্কার উল্লেখযোগ্য। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন প্রেস প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এসময় তারা ৫ দফা কর্মসূচি ঘোষণা করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, “প্রথম ধাপে আমরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি এবং ক্লাসরুম তালাবদ্ধ করেছি। প্রশাসন আগামী বৃহস্পতিবারের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে বিভাগীয় অফিস ও চেয়ারম্যান কক্ষেও তালা দেওয়া হবে।” তারা আরও বলেন, “আমরা লিখিত রোডম্যাপ এবং দৃশ্যমান অগ্রগতির আগে আন্দোলন থেকে পিছু হটবো না। প্রয়োজনে প্রশাসনিক দপ্তরে অবস্থান ও আমরণ অনশনেও যেতে পারি।” শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই আন্দোলনের প্রেক্ষিতে এএসভিএম বিভাগের কোনো শিক্ষার্থী যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।” উল্লেখ্য, বিভাগটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটসহ নানাবিধ সমস্যা বিদ্যমান।
যেখানে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ফ্যাকাল্টির আওতাধীন ১২টি ডিপার্টমেন্টের জন্য কমপক্ষে ২৫ জন শিক্ষকের প্রয়োজন, সেখানে বিভাগের দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন শিক্ষক,এর মধ্যে দুইজন শিক্ষা ছুটিতে রয়েছে। শিক্ষার্থীদের দাবি, এই সংকট নিরসনে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com