শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেনিসে বিএনপিপন্থী প্রবাসীদের চা চক্র সভা অনুষ্ঠিত

মোহাম্মাদ উল্লাহ সোহেল ব্যুরো প্রধান ইউরোপ :   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনিসে বিএনপিপন্থী প্রবাসীদের চা চক্র সভা অনুষ্ঠিত
৪১

ইতালির ভেনিস বিএনপি’র সদ্য সাবেক উপদেষ্টা মন্ডলীর আহ্বানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রবাসীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র সদ্য সাবেক প্রধান উপদেষ্টা প্রবাল ঠাকুর এর সভাপতিত্বে এবং সাবেক উপদেষ্টা পলাশ রহমান ও সহ-সভাপতি যুবরাজ দেওয়ান এর সঞ্চালনায় ভেনিসের সালা কলবে মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী এবং ভেনিস বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম, সাধারণ সম্পাদক আরফান মাস্টারসহ বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৈঠকে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রবাসীরা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। তাঁরা বলেন, রেমিটেন্স শাটডাউন ও জনমত গঠনের মাধ্যমে প্রবাসীরা দেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে।

ভেনিস বিএনপির নতুন কমিটি গঠনের প্রস্তুতির আহ্বান জানানো হয় এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার তাগিদ দেওয়া হয়। দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে ঐক্য বজায় রাখার গুরুত্বারোপ করা হয়।

ড. ইউনুসের প্রতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশবাসীর প্রতি তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখার আহ্বান জানানো হয়।
নেতারা জানান, বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com