নিজস্ব প্রতিনিধি: | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে গতকাল ১৬ নভেম্বর রোববার সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফেসবুকে পোষ্ট, তোলপাড়” শিরোনামে সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করার ষড়যন্ত্র করছে বলে জানা যায়। দৈনিক গৃহকোণ পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ জানান, তিনি বিশ্বস্থ সূত্রে জানতে পারেন, গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারস্থ পৌরসভা মোড়ে একটি অফিসে ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এর চেম্বারে ডা. কিশোর কুমার ধর ও তার লোকজন একত্রিত হয়ে একটি মিটিং করে সিদ্ধান্ত নেয় যে, “মিথ্যা অভিযোগ সাজিয়ে” সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ’কে ভৈরবে অপমান অপদস্ত করে স্থানীয় সাংবাদিকদের মোটা অংকের টাকা দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে তার মানহানি করবে। রোববার সকাল থেকে অফিস টাইম পর্যন্ত হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করলে তা প্রমাণিত হয়ে যাবে।
তিনি ধারণা করছেন, তার পেশাগত দ্বায়িত্ব পালন করতে ভৈরব গেলে সুযোগ বুঝে তাকে ফাঁসাতে ডা. কিশোর কুমার ধরের ভারাটিয়া লোকজন যে কোন পদক্ষেপ নিতে পারে। কেননা ডা. কিশোরগঞ্জ কুমার ধর ভৈরবের স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের বাসিন্দা। এছাড়া ভৈরব থেকে প্রকাশিত দৈনিক গৃহকোণ পত্রিকার বিরোধিতা করে এমন কতক লোকজনও ডা. কিশোর কুমার ধরকে সহযোগিতা করবে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদকে অপমান অপদস্ত করাতে। কারণ কিছুদিন মার্কেটে বন্ধ থাকা ভৈরব থেকে প্রকাশিত একমাত্র সরকারি তালিকাভুক্ত দৈনিক গৃহকোণ পত্রিকাটি সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের মাধ্যমে ফের মার্কেটে চালু করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসাবসত এ কাজটি করতে পারে দৈনিক গৃহকোণ প্রতিপক্ষের লোকজন। তাই তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com