শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে তাড়াইলে বিএনপির প্রস্তুতি সভা

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ   |   শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভৈরবে তারেক রহমানের জনসভা সফল করতে তাড়াইলে বিএনপির প্রস্তুতি সভা
৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের ভৈরব আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে তাড়াইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন এবং সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ জানুয়ারি ভৈরবে অনুষ্ঠিতব্য জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী ইসরাইল বলেন,দেশের মানুষ আজ পরিবর্তন চায়। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের একমাত্র দাবি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই দাবি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি ভৈরবের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তাড়াইল উপজেলা থেকে সর্বাত্মক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়ে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তুতি সভায় তাড়াইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভৈরব জনসভা সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com