শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৪

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে পৌর এলাকার কমলপুর উপজেলার দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব শাখার আমির ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে দূর্জয় মোড় মসজিদের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল মতিন, নায়েবে আমির মাওলানা মো. মাহাবুব উল্লাহ মুছা, বাইতুল মাল সম্পাদক মো. আজিজুল হক, ভৈরব পৌর শাখার আমির মো. শাহজাহান সরকার, সেক্রেটারি মো. হাবিবুর রহমান মিটু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com