মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক সোহেলুর রহমান’কে হত্যার চেষ্টায় কুখ্যাত মাদক কারবারি ও ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে হত্যার চেষ্টার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নিন্দার ঝড় ও শাহিন’কে গ্রেফতার ও শাস্তির দাবী উঠেছে সর্ব মহল থেকে। সাংবাদিক সোহেলুর রহমান ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় ভৈরব প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ভৈরব, কুলিয়ারচরের সাংবাদিক সমাজসহ ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাহিনসহ তার মূল হোতাদের গ্রেফতারের দাবী জানান। লিখিত অভিযোগে জানা যায়, গত ২৮ জুলাই সোমবার সাংবাদিক সোহেলুর রহমান তার ফেসবুকে কুখ্যাত ও একাধিক মাদক মামলার আসামি শাহিন’কে গ্রেফতারের দাবি জানিয়ে একটি পোষ্ট দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহিন তার দলবল নিয়ে গভীর রাতে ভৈরবপুর মধ্য পাড়ায় অবস্থিত সোহেলুর রহমানের বাস ভবনে গিয়ে প্রাণ নাশের হুমকি দেয় তাকে। এ ঘটনায় রাতেই বিষয়টি ফোনে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। মঙ্গলবার (২৯জুলাই) সকালে সোহেলুর রহমান বাড়ি থেকে বের হয়ে ভৈরব বাজারে যাওয়ার পথে মনামরা ব্রীজ সংলগ্ন জান্নাত ফার্মেসী থেকে ঔষধ কিনতে গেলে শাহিন ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে । এ সময় বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল সহ আশ-পাশের লোকজন এসে শাহিন’কে দুরে সরিয়ে দিয়ে সাংবাদিক সোহেলুর রহমান’কে রক্ষা করে। এ বিষয়ে সোহেলুর রহমান জানান, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমি সামাজিক আন্দোলন গড়ে তুলি। শাহিন মাদক কারবারি ও ছিনতাইকারী। গত কয়েক দিন আগে জেল থেকে জামিনে এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে ।
তার বিরুদ্ধে ফেসবুকে একটি পোষ্ট দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে গভীর রাতে আমার বাড়িতে এসে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় । মঙ্গলবার সকালে আবার ভৈরব বাজারে যাওয়ার পথে জান্নাত ফার্মেসীর সামনে ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। এ সময় লোকজন তাকে বাধাঁ দিলে সে পালিয়ে যায় । এঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি । তাছাড়া ভৈরব সেনা ক্যাম্প, র্যাব-১৪ সিপিসি-২, উপজেলা নিবর্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার কিশোরগঞ্জ বরাবর অনুলিপি দেয়া হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. ফুয়াদ রোহানী লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। তাছাড়া সেনা ক্যাম্প ও র্যাবের পক্ষ থেকে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com