ভ্রাম্যমান প্রতিনিধি : | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলাল মিয়ার সমর্থনে কাঁচি প্রতীকের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারী বিকেলে মিছিলটি স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মিছিলটি গোবিন্দপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে গোবিন্দপুর বাজার প্রদক্ষিণ করে খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কাঁচি প্রতীকের পক্ষে সকলকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান । মিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি গণজোয়ার সৃষ্টি করে প্রার্থীর প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ পেয়েছে ।সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলাল মিয়া।
তিনি বলেন, দীর্ঘদিন সাধারণ মানুষ নানা অসুবিধা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণআন্দোলনের শক্তিকে সুসংগঠিত করতে কাঁচি প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই ৷ তিনি আরও বলেন, ২৪ এর গণআন্দোলনের শক্তিকে দেশ গড়ার লক্ষ্যে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব,এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নদী, খাল-বিল রক্ষা, রাস্তা ও সড়ক উন্নয়ন এবং পরিবহন সেবার মানোন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও সুসংগঠিত আন্দোলনের ভিত্তি গড়ে তোলা সম্ভব। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা জানান, আলাল মিয়া দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে কাঁচি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার পাশাপাশি গণআন্দোলনের শক্তি আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল ও সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়েছে । এতে নির্বাচনী পরিবেশে উদ্দীপনা ও জনসমর্থনের প্রমাণ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com