শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত
১০

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধু ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রধান করেন আজকের পত্রিকার সহ-সম্পাদক ও পাঠক বন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আব্দুর রাজ্জাক।

এসময় বক্তারা বলেন, আজকের পত্রিকা দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরগুলো খুব দ্রুত জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে, দেশের ক্লান্তি লগ্ন সময়ে আজকের পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম।তারা বলেন, আজকের পত্রিকার অন্যতম একটি প্ল্যাটফর্ম পাঠক বন্ধু,পাঠক বন্ধুর মাধ্যমে তরুণ শিক্ষার্থী এবং সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিভা গুলো সহজেই বিকশিত করতে পারছে।

তারা আরো বলেন,সাম্প্রতিক দেশের ফেনী,নোয়াখালী,লক্ষীপুর,কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় আজকের পত্রিকার পাঠক বন্ধু পরিবার নিরলসভাবে কাজ করে গেছে যা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার,দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক,চ্যানেল এস ও দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ মনসুর আলম,ভোলা ক্যাব এর সভাপতি মো: সুলাইমান, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব,দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার,কবি ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন,নিহার মোশাররফ,ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মনিরুল ইসলাম,দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ ভোলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পাঠক বন্ধুর অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠক বন্ধুর সদস্য জাবেদ হাসান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com