শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন:   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত
১৪

ভোলার ৮ টি সংগঠন এর তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ ভোলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বের দাবি জানিয়েছে। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) যখন ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময়েই এই সমাবেশটি সংঘটিত হলো।

সমাজের সর্বস্তরের তরুণ জলবায়ু কর্মীরা একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপের দাবি জানায়।
শুক্রবার (১৪ নভেম্বর ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
জলবায়ুভিত্তিক যুব সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি ও একশএইড বাংলাদেশ এর আয়োজন গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ সহযোগিতায় ভোলার স্থানীয় তরুণদের সামাজিক, সংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, যুব শক্তি ফাউন্ডেশন, ভোলা,জাগরণ ফাউন্ডেশন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা এই ৮ টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এ কর্মসূচি পালন করে।

তরুণরা বিভিন্ন রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের জন্য তাদের কণ্ঠকে জোরালো করে তোলে এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের পাশাপাশি সবার জন্য  সবুজ, সমতাপূর্ণ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ স্থানান্তরের দাবি জানায়।

তরুণ জলবায়ু কর্মীরা সম্মিলিতভাবে ন্যায্য রূপান্তরের এজেন্ডাটি পুনঃউল্লেখ করে এবং দাবি জানায় যে এই কপ-৩০ সিদ্ধান্তমূলক কপ হবে, যেখানে গ্লোবাল সাউথের জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তরুণরা জোর দিয়ে বলেছে যে, বৈশ্বিক জলবায়ু আলোচনা এবার ব্যর্থ হওয়া উচিত নয়। তারা সকল প্রতিনিধিদের কাছে সম্মিলিতভাবে কাজ করার, ফাঁকা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসে সুনির্দিষ্ট ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ এবং বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দেশজুড়ে এই প্রাণবন্ত ও শান্তিপূর্ণ জলবায়ু পদযাত্রায় তরুণরা জলবায়ু ন্যায়বিচার এবং ন্যায্য ও সমতাপূর্ণ রূপান্তরের জন্য তাদের আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance, #StopFossilFuel, #ClimateJusticeNow, #PayUpforLossandDamage, #ClimateStrike, #EndtoFossilFuel সহ আরও অনেক হ্যাশট্যাগ প্রদর্শন করে।

তরুণ জলবায়ু অধিকারকর্মী বলেন, ‘জলবায়ু ন্যায়বিচার একটি ন্যায্য রূপান্তরের দাবি করে, এমন রূপান্তর, যা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করবে এবং জলবায়ু অর্থায়নকে তরুণ উদ্ভাবকদের সৃজনশীলতার দিকে পরিচালিত করবে। যখন যুবকরা সবুজ ধারণা নিয়ে নেতৃত্ব দেয়, তখনই বিশ্ব তার ভারসাম্য ফিরে পাওয়ার পথ খুঁজে পায়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com