শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলায় পলিথিনের ব্যবহার বন্ধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ভোলা জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় পলিথিনের ব্যবহার বন্ধে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

দ্বীপজেলা ভোলায় যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখা এর সার্বিক সহযোগিতায় পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোলার কাচা বাজার এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা শাখার সহযোগিতায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমের সদস্যরা।

এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মোঃ আশরাফুল, মোঃ শাফায়াত হোসেন সিয়াম, মোঃ জাহিদ হাসান, মোঃ ফজলে রাব্বি রিমন সহ অন্যান্য সদস্যরা।

এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা জানান, পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলার সার্বিক সহযোগিতায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিম ভোলা জেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসময় জনগণকে সচেতন করার লক্ষ্যে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা।

পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট অথবা নেটের ব্যাগ ব্যবহারের জন্য ভোলার জনসাধারণ কে উৎসাহিত করে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com