বিশেষ প্রতিনিধি | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ভোলার সর্বস্তরের জনতা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টনের দাবি তুলে ধরা হয়।
এসব দাবি আদায়ে একদল তরুণ তেঁতুলিয়া-কালাবদর ও পদ্মা নদী সাঁতরে এবং পায়ে হেঁটে ঢাকায় ওই সমাবেশে যোগ দেন।
বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু কোন করুণার দাবি নয়। এটি ভোলার ২০ লাখ মানুষের অধিকার। দ্রুততম সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতু তৈরির কাজ শুরু করতে হবে।
সমাবেশে আসা এক নারী বলেন, ভোলা চারদিক থেকে নদীবেষ্টিত। সেতু না থাকায় বিশেষ করে নারীদের জীবন ঝুঁকিতে থাকে। প্রেগন্যান্সিসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হলেও রাতে এবং ঝড়-বাদলের দিনে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল-ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া যায় না। এতে নারীরা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে থাকে। এজন্য সেতু এবং মেডিকেল কলেজ হাসপাতালসহ ভোলাবাসীর যৌক্তিক দাবিগুলো পূরণ করতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করেন ভোলার সর্বস্তরের ছাত্র-জনতা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com