শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের কমিটি গঠন।

মীর আবিদ হোসেন রাফি   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের কমিটি গঠন।
৩৭

ভোলা জেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) ভোলা জেলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের নবগঠিত কমিটিতে সভাপতি পদে ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ হোসেন অমি, সাধারণ সম্পাদক পদে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এবং সাংগঠনিক সম্পাদক পদে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ মাকসুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে জাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাফসান আহমেদ ইমন, ভেদুরিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আমেনা খানম, যুবশক্তি ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সহায়তার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ বাপ্পী, দপ্তর সম্পাদক পদে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মীর আবিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে আলোকিত জীবন ছাত্র সংঘের সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ইয়ুথ হেল্প ফর প্রোভার্টির প্রতিষ্ঠাতা কাজী এহসানুল হক জিহাদ, প্রচার সম্পাদক পদে সহায়তার হাত ফাউন্ডেশনের সভাপতি মোঃ নুরুদ্দীন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক পদে জাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সুমন উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক পদে মেদুয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি আনোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা মোঃ আক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সদস্য পদে আলী মাতব্বর ফাউন্ডেশনের সভাপতি জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

ভোলা জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হয়েছে, যা ভবিষ্যতে ভোলার সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জানা যায়, ভোলা জেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথকভাবে কাজ করে আসছে। এসব সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা থেকে ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এক প্ল্যাটফর্মে এসে সমাজের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারবে।

নবনির্বাচিত সভাপতি মীর মোশারেফ হোসেন অমি বলেন, ‘ভোলার সামাজিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের মানুষের জন্য আরও কার্যকর ও ইতিবাচক কাজ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে মানবিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরাম হবে জেলার সকল সামাজিক সংগঠনের একটি অভিন্ন প্ল্যাটফর্ম। সংগঠনগুলোর অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্রিত করে ভোলার মানুষের কল্যাণে বৃহত্তর উদ্যোগ গ্রহণ করা হবে।’

সামাজিক সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরাম জেলার সামাজিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে মানবসেবার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, আজ ভোলা সদরের একটি রেস্টুরেন্টে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আগামী ৩ (তিন) বছরের জন্য ‘ভোলা সামাজিক সংগঠন ঐক্য ফোরাম’ এর কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com