শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি, ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি, ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ১ টি ইটভাটার কর্তৃপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে উলিপুরের তবকপুরে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামক ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্কও করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

এসময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com