শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভয়ে পালিয়ে গেল চালক, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করল পুলিশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়ে পালিয়ে গেল চালক, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করল পুলিশ
৩২

গাইবান্ধায় চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েছে মোটরসাইকেল চালক। বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে পৌর শহরের ২ নং রেলগেট এলাকা থেকে মোটরসাইকেলসহ গাঁজা জব্দ করা হয়। ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কর্তব্যরত পুলিশ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে চালক প্রথমে এদিক-ওদিক ঘোরাঘুরির চেষ্টা করেন। এর একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় গাঁজার একটি পোটলা উদ্ধার করেন। তবে এতে কি পরিমাপ গাঁজা আছে পরিমাপ না হওয়ায় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ‎‎ঘটনার সময় ট্রাফিক দায়িত্বে ছিলেন সার্জেন্ট সোহাগ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। ‎

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com