মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মণিরামপুর এখন নতুন এক সাফল্যের সাক্ষী। দক্ষ ও মানবিক কেয়ারগিভার তৈরির লক্ষ্য নিয়ে সরকারি অর্থায়নে এসেট প্রকল্পের অধীন ‘বিপিএমসিএ’ এর তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনা খরচে মেহরিশ ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) মনিরামপুরের অস্থায়ী কার্যালয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘কেয়ারগিভার প্রশিক্ষণ কোর্স’। এটি একটি পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স, যা বাংলাদেশের বেকার তরুণদের জন্য দেশ-বিদেশে সুনিশ্চিত কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। হাতে-কলমে আধুনিক যত্ন শিক্ষা এই যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বয়স্ক বা অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়াই নয়, বরং আধুনিক হেলথকেয়ার নীতিমালার অধীনে হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলির মধ্যে থাকছে— জেনারেল কেয়ারগিভিং, প্রাথমিক চিকিৎসা প্রদান ও রোগীর মানসিক সমর্থন, ইনফ্যান্ট, টোডলার ও শিশু পরিচর্যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ যত্ন,প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস।
মেহরিশ ইনস্টিটিউট অব টেকনোলজির কর্ণধর মেসবাউল কাদির শুভ-এর সভাপতিত্বে এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু স্বাস্থ্যের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ নাদিয়া নিশাত, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, কর্মকর্তা পল্লব কুমার দাস, প্রদীপ চক্রবর্তী, এবং মেহরিশ ইনস্টিটিউট অব টেকনোলজির কামরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো প্রশিক্ষণার্থীরা বিনা খরচে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন। এই সার্টিফিকেট দেশ ও বিদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে চাকরি ও স্থায়ী হওয়ার ক্ষেত্রে বিশাল সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণ কর্মসূচি মণিরামপুর তথা বৃহত্তর যশোর অঞ্চলের বেকারত্ব দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে একদল দক্ষ ও মানবিক পেশাজীবী তৈরি করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com