শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে আরিফ হত্যা: গ্রেপ্তার ২

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে আরিফ হত্যা: গ্রেপ্তার ২
৫২

যশোরের মণিরামপুরে কিশোর আরিফ হোসেন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বালিধা এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহেল মাহমুদ ও আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান। তাদের মণিরামপুর থানার হত্যা মামলায় (মামলা নং ০৫/২৬) গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা এলাকায় একটি মাছের ঘের থেকে আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে। দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঘেরে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা দিয়াশলাইয়ের বাক্স ও নগদ ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সোহেল ও ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে আরিফ হত্যার আসামিরা গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরলেও নিহতের পরিবারে চলছে শোকের মাতম। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com