শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে ইয়াবা সহ ইয়াবা কারবারি গ্রেফতার

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে ইয়াবা সহ ইয়াবা কারবারি গ্রেফতার

মণিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের মুন্সিখানপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা সহ মোঃ রিপন হোসেন নামের এক মাদক বেপারীকে গ্রেফতার করেছে মণিরামপুর থানা পুলিশের একটি চৌকশ টিম।

যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজীর নির্দেশনায় মণিরামপুর থানা পুলিশ কর্তৃক এ অভিযান পরিচালনা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন এসআই তারা মিয়া এবং এএসআই শহিদুল ইসলাম।মোঃ রিপন হোসেন (২৯), মুন্সি খানপুর সোনার মোড়স্থ মোঃ আব্দুস সামাদের ছেলে।
এ বেপারে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) অনুযায়ী ১২/০৫/২০২৫ইং তারিখে একটি মামলা রেকর্ড হয়েছে।যার মামলা নং-১৩।তবে অভিযান পরিচালনায় বেগ পেতে হয়েছে বলে জানান এএসআই শহিদুল ইসলাম।

রেকর্ডকৃত মামলার তথ্যনুযায়ী,গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ই মে রাত আনুমানিক ১০:৩০ মিঃ দিকে মনিরামপুর মুন্সি খানপুর গ্রামের জনৈক মোঃ আব্দুস সামাদের বাঁশ বাগানেরে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ৫০ পিচ হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ রিপনকে গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশ।
এএসআই শহিদুল ইসলাম দাবী করেন,দীর্ঘদিন যাবত স্থানীয় একটি বড় চক্র এই মাদক সিন্ডিকেট চালিয়ে আসছে।এক সদস্য গ্রেফতার হওয়াতে বাকি মাদক সিন্ডিকেটের সদস্যরা তথ্য প্রদানকারী সহ প্রশাসনকে নাজেহাল করার পায়তার করেছে এমনকি হুমকিও প্রদান করে চলছে মাদক ব্যবসায়ীরা।

মাদকদ্রব্য ইয়াবা সহ আটক রিপনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com