মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মণিরামপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরেণ্য আলেম মুফতী রশীদ আহমদ বিন ওয়াককাস।প্রধান অতিথির বক্তব্য
মুফতী রশীদ আহমদ বিন ওয়াককাস বলেন,আজকের সমাজ যখন নৈতিক অবক্ষয়ের দ্বারপ্রান্তে, তখন ইসলামী মূল্যবোধই পারে একটি সুন্দর ও নিরাপদ সমাজ বিনির্মাণ করতে। আলেম-উলামাদের কেবল মসজিদের মেহরাবে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং দ্বীনী শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি।
তিনি আরও যোগ করেন, দ্বীন ও দেশ রক্ষার লড়াইয়ে আলেম সমাজকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করতে হবে।
মণিরামপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতী হুসাইন আহমদ বিন ওয়াককাস
মুফতী কামরুজ্জামান কাসেমী,
মাওলানা হাসান আল মামুন,
মাওলানা আশরাফ ইয়াসিন,
মাওলানা লিয়াকত আলী, মাওলানা মসিহুর রহমান,মাওলানা মাসুম বিল্লাহ, এস এম মারুফ, তালহা বিন রশীদ, বিএম মাহফুজসহ আরো
আলোচনা সভায় বক্তারা দ্বীনী শিক্ষার প্রসার, সমাজসেবা এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকল পর্যায়ের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সমাজের সামগ্রিক কল্যাণ ও নৈতিক উন্নয়নের জন্য আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এই মুহূর্তে সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com