শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন

যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
১৩

যশোরের মনিরামপুরে কৃষ্ণবাটি গ্রামে তৃপ্তি রাণী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তৃপ্তি রানী মাঠ থেকে ঘাসন কেটে ফেরার পথে স্থানীয় সংকর নামে এক যুবক তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। এরপর ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে

সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। তৃপ্তি রানী উপজেলার কৃষ্ণবাটি দক্ষিণপাড়ার অবনিশ মল্লিকের স্ত্রী। অভিযুক্ত সংকর তার নিকটতম প্রতিবেশী। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ নিহতের বাড়িতে অবস্থান নিয়েছে। অভিযুক্ত সংকর এলাকা ছেড়ে পালিয়েছে। এদিকে পরকীয়ার জেরে গৃহবধূ বুনের শিকার হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

কৃষ্ণবাটি গ্রামের সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, তৃপ্তির স্বামী অবনিশ পেশায় আন চালক। এই দম্পতির একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এক নারীর সাথে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন তৃপ্তি। পথে সংকর তাদের গতিরোধ করে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপায়। তখন তৃপ্তির সাথে থাকা নারী বাধা দিতে চাইলে তাকে হত্যার জয় দেখায় সংকর।

সাধন দাস বলেন, খবর পেয়ে দ্রুত তৃপ্তি রাণীকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে স্বজনরা তৃপ্তিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তৃপ্তির মৃত্যু হয়। এরপর স্বজনেরা গৃহবধূর লাশ বাড়িতে নিয়ে আসেন। সাধন দাস বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তির সাথে

সংকরের পরকীয়া চলছিল, যা এলাকার লোকজন জানতেন। এক পর্যায়ে সংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি সংকরের কাছে তার ভিটা বাডি দাবি করে। সংকর তাতে রাজি না হওয়ায় তাদের দু’জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে তৃপ্তিকে খুন করেছে সংকর। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্কের জেরে সংকর নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে তাকে কুপিয়ে আহত করেছে। পরে ঢাকায় নেওয়ার পথে গৃহবধূ তৃপ্তি মারা গেছে। ওসি বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত সংকর পলাতক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com