শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩
৭৮

যশোরের মলিরামপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- যশোরের মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ১০ বছরের ছেলে সামিন আল মাস। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার পরিবারের সবাইকে নিয়ে নিজের প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জনি। রাতে সেখান থেকেই মণিরামপুরের বাড়িতে ফিরছিলেন তারা। পথে চালকের আসনে থাকা জনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশের একটি বড় বটগাছে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক জনি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বটগাছে ধাক্কা লাগলে জনি ও তার বাবা ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে পথেই শিশু শেহেরিশের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com