মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি ঃ | শনিবার, ১৪ জুন ২০২৫ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোর মণিরামপুর উপজেলার বৃহত্তর রাজগঞ্জ অঞ্চলের বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩ টায় মাস্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ৮৯ মনিরামপুর ৫ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামির সম্ভব সাংসদ সদস্য প্রার্থী এডঃ গাজী এনামুল হক, প্রধান আলোচক জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলী নূর মামুন,উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন বাংলাদেশ আর কখনো ভারতের গোলাম হয়ে থাকবে না, ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাঁদের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আমরাও চাই, কিন্তু ভারতের দাদাগিরি এদেশে আর চলবে না।
কোন রাজনৈতিক দলের নাম প্রকাশ না করে বলেন যারা ভারতের কথা মতো চলে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভারতের প্রেসক্রিপশনে চলে তাঁরা দেশ ও দশের শত্রু। তাদের কে প্রত্যাখ্যান করতে হবে। কর্মীদের উদ্দেশ্য করে বলেন মুখে নয় কাজ করে প্রমাণ করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র জনগণের দল, কেউ যেনো বৈশ্যেমের স্বীকার না হয় সেজন্য সবাই কে সতর্ক থেকে দলের জন্য কাজ করতে হবে।
এসময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন বাংলাদেশের জন্য নিবেদিত দেশপ্রেমিক সেনাদের আওয়ামী লীগ সরকার হত্যা করে সারাজীবন ক্ষমতায় থাকতে চাওয়া আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তাদের সহ তাদের দোসরদের বিচার এ বাংলার মাটি হবে সেজন্য সবাই কে ধৈর্য ধারণ করতে হবে বলে দলীয় নেতা কর্মীদের বলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com