শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৫ নেতা গ্রেফতার

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের ৫ নেতা গ্রেফতার
১১

যশোরের মনিরামপুরে বিভন্ন মামলার পলাতক আসামী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গত দুইদিনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতে চালান দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান। ওসি(তদন্ত) বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনি ও রোববার উপজেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বোমা হামলা, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, নেহালপুর চার নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাত নম্বর ওয়ার্ড সাধারন সম্পাদক আমিনুর রহমান,দূর্বাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি পঙ্কজ রাহা মদন ও মশিমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান জানান, আটকের পর তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে চালা ন দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com