মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি: | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
তপ্ত রোদ, শ্রমিক সংকট এবং ধানের ন্যায্য মূল্য নিয়ে চরম দুশ্চিন্তায় থাকা মণিরামপুরের অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের আড়পাতা বিলে ধান কাটার বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পরপরই এমপি নিজেই কাস্তে হাতে মাঠে নেমে কৃষকের ধান কাটায় অংশ নেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও তার সঙ্গে যুক্ত হয়ে ধান কাটার কাজে সহযোগিতা করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিক সংকটের কারণে কোনো কৃষকের ধান যেন মাঠে নষ্ট না হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। পুরো মৌসুমজুড়ে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় প্রান্তিক কৃষকরা জানান, শ্রমিক সংকটের কারণে ধান কাটার খরচ বেড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছিলেন। এমপির এমন সময়োপযোগী উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃষকদের উৎসাহ প্রদান করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com