শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুর জ্বালানি তেল সংকট,পাম্পে বাইকারদের নীরব যুদ্ধ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুর জ্বালানি তেল সংকট,পাম্পে বাইকারদের নীরব যুদ্ধ
৭৭

যশোরের মণিরামপুর পৌর শহরের দুটি তেল পাম্প জি এন ফিলিং স্টেশন ও মণিরামপুর ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বাইকারদের। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, যেন তারা নীরব এক যুদ্ধে নেমেছেন।

মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা পাম্পে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। যদিও মাঝে মাঝে ফিলিং স্টেশনগুলোতে তেল পাওয়া যাচ্ছে, তবে স্থানীয় বাজার বা গ্রামাঞ্চলে খুচরা তেল একেবারেই মিলছে না।

কিছুদিন আগেও খুচরা ড়ড় ১৫০ থেকে ২০০ টাকা লিটার দামে তেল পাওয়া গেলেও বর্তমানে উপজেলার কোথাও তা পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে সবাই পাম্পমুখী হচ্ছেন, আর এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ বাইকার ও চালকেরা।

এ বিষয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তাদের নীরবতা যেন ভেতরের ক্ষোভই প্রকাশ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com