শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধুখালীর বাগাট মিষ্টান্ন ভান্ডারের দেড় লাখ টাকা জরিমানা :সেই দই দিয়ে ইফতার

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধুখালীর বাগাট মিষ্টান্ন ভান্ডারের দেড় লাখ টাকা জরিমানা :সেই দই দিয়ে ইফতার
১০৪

ফরিদপুরে মধুখালীর বাগাট মিষ্টান্ন ভান্ডারের মালিককে দুপুরে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। একই দিন বিকেলে ওই দোকান থেকেই উপজেলা প্রশাসনের ইফতার মাহফিলের জন্য দই কেনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

সোমবার (৯ মার্চ) ফরিদপুরের মধুখালীতে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের এমন কাণ্ডে সমালোচনা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগাট বাজারে রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এসময় কারখানায় তেলে ময়লা, মিষ্টির সিরা পুরানোসহ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলের জন্য জরিমানা করা দোকানের থেকেই দই নেওয়া হয়। ইফতার মাহফিলে নানা খাবারের সঙ্গে ওই দোকানের দইও পরিবেশন করা হয়।
বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের মালিক সুকুমার ঘোষ বলেন, দুপুরের দিকে কারখানায় নতুন ব্যারেলে তেল ছিল, যা খোলা হয়নি। ভ্রাম্যমাণ আদালত কারখানায় গিয়ে নতুন তেলের ব্যারেলের মুখ নিজেরাই খোলেন। ওইসময় তারা বলেন, তেলে ময়লা পাওয়া গেছে। এছাড়া চিনির তৈরি সিরা অনেকদিনের এমন অভিযোগ আনা হয়। যদিও আমি ওই সময় কারখানায় ছিলাম না। বিকেলে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল ছিল। সেখানে আমাদের দোকান থেকেই দই কিনে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অফিস থেকে সহকারীরা এসে ১৩৫ কাপ দই কিনে নেন। দইয়ের দামও দিয়ে যান।

দুপুরে দেড় লাখ টাকা জরিমানা, বিকেলে ওই দোকানের দই দিয়েই ইফতার
এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানায় রাখা তেলে ময়লা পাওয়া যায়। চিনি দিয়ে তৈরি সিরাও কয়েকদিন আগের লক্ষ্য করা যায়। পরিবেশ অপরিচ্ছন্ন ছিল। এসব কারণে দোকানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‌‘আমার দায়িত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। অনিয়ম পেয়েছি, এ কারণে জরিমানা করা হয়েছে। ইফতারের বিষয়টি উপজেলা প্রশাসনের।
জানতে চাইলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেন, ‘একটা দোকানের সব কিছুইতো খারাপ না। যেগুলো খারাপ সেগুলোর কারণে জরিমানা করা হয়েছে। সবকিছু খারাপ হলে দোকানতো সিলগালা করে দেওয়া হতো। তাতো করা হয়নি, শুধু জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বলেন, দুপুরে জরিমানা করে বিকেলে ওই দোকান থেকেই দই নেওয়া হয়েছে ইফতার মাহফিলের জন্য। বিষয়টি কনফ্লিক্টিং। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com