শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ যুবক আটক

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ যুবক আটক
১৬

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ শত গ্রাম গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।

গতকাল বুধবার ১৫ জানুয়ারি রাত সোয়া ১১ টার দিকে মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে জুয়েল মিয়া নামে ৩ শত গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল।
আটককৃত মাদকব্যবসায়ী জুয়েল মিয়া উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফের সঙ্গীয় এএসআই মহিনুর,এএসআই আব্দুর রউফ ও পুলিশ সদস্য তওহীদুল ইসলাম সহ পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের লাল মিয়ার বাড়ির উঠান হইতে এই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মধ্যনগর থানায় আসামির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই আলমগীর মিয়া’র নিকট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com