শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ,এম স্বপন জাহান:   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর পনে ১২ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রাম সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাফিজুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম(২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের আটককৃত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বসত বাড়ির রান্না ঘরে তল্লাশি চালিয়ে ১৮ টি McDowell’s Superior NO 1 Quality Luxury BLENDED WHISKY 375 ml বোতল ও ১২টি AC BLACK PURE GRAIN DELUXE WHISKY 750 m বোতল উদ্ধার করে জব্দ করে।

এ বিষয়ে মধ্যনগর থানার ওসি সজীব রহমান জানান,পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ সহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছ। মাদক দ্রব্য আইনে মধ্যনগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com