শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যনগরে ০২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যনগরে ০২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
২৪

সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জামাল মিয়া ও রাসেল মিয়া নামে ২ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল।

আটককৃত জামাল হোসেন ও রাসেল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইকরতলী (ডলনা) গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফ, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সজিব রহমান বলেন,২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মধ্যনগর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই বিকাশ চন্দ্র সরকার এর নিকট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com