শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মধ্যবিত্তদের যে কথা কেউ বলে না : শিমুল

নিজস্ব প্রতিবেদক বাংলা দৈনিক:   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যবিত্তদের যে কথা কেউ বলে না : শিমুল
২৯

বাংলাদেশের সামাজিক কাঠামোতে মধ্যবিত্ত পরিবার সবসময়ই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু বর্তমানে এই শ্রেণির তরুণদের জীবন যেন এক অনিশ্চয়তার জালে আটকে পড়েছে। লেখাপড়া শেষ হওয়ার পর তাদের সামনে দুটি বড় পথ খোলা থাকে—প্রাইভেট জব অথবা সরকারি চাকরি। কিন্তু বাস্তবতা হলো, প্রাইভেট জবে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক স্থান পাচ্ছেন না। বেতনের অপ্রতুলতা, কাজের চাপ, আর্থিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিরাপত্তাহীনতা তাদের দিন দিন হতাশ করে তুলছে। অন্যদিকে সরকারি চাকরি পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে কঠিন প্রতিযোগিতা, সীমিত পদ ও অনিয়মের কারণে, এর সাথে যোগ হয়েছে অর্থনৈতিক অসচ্ছলতা। অনেক সময় পড়াশোনা শেষ হওয়ার পরও পরিবার থেকে আর্থিকভাবে নির্ভরশীল থাকতে হচ্ছে। তরুণরা চাকরির নিশ্চয়তা না পাওয়ায় পরিবারে তৈরি হচ্ছে মানসিক চাপ।

এমনকি বাইরে বের হলেও তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। রাস্তায় হাঁটার সময় মনোযোগ থাকে না, ফলে জীবনের পথে হোঁচট খাচ্ছে। নিজের এলাকায় গেলে যেসব জুনিয়রদের একসময় স্নেহ করতেন, তারাই আজ তাদের অসম্মান করছে। এই সামাজিক বাস্তবতা তরুণদের আত্মসম্মানকে আঘাত করছে। অনেকেই মনে করছেন—“আমাকে দিয়ে আর কিছুই হবে না।” কিন্তু এই ধারণাই সবচেয়ে বড় ব্যর্থতা। এভাবে বসে থাকলে কোনোদিন সফলতা আসবে না। বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্মকে হতাশ না হয়ে নিজেদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। প্রতিটি ব্যর্থতাকে দেখতে হবে নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ হিসেবে। সমাজের কথায় নিরুৎসাহিত না হয়ে নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। সমাজে কেউ সহজে কাউকে উৎসাহিত করবে না। বরং অনেকে কটূক্তি করবে।

কিন্তু যিনি এগিয়ে যেতে জানেন, তাকেই একদিন সম্মান করবে সবাই। বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের দিকে তাকালেই এ সত্য প্রমাণিত হয়। বিল গেটস কিংবা স্টিভ জবস—তাদের জীবনও ছিল ব্যর্থতা ও প্রতিবন্ধকতায় ভরা। কিন্তু তারা হার মানেননি, বরং নিজেদের পরিকল্পনা ও পরিশ্রমের ওপর ভর করে পৌঁছেছেন সাফল্যের চূড়ায়। বাংলাদেশের তরুণদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তারা যদি চ্যালেঞ্জকে জয় করার মানসিকতা নিয়ে কাজ করেন, তবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। মধ্যবিত্ত তরুণদের সংগ্রাম শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক। তাই হতাশার জায়গা থেকে বের হয়ে তাদের নতুন দিশা খুঁজে নিতে হবে। নিজেকে অক্ষম ভাবা নয়—বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে সামনে এগিয়ে যেতে হবে। কারণ, থেমে গেলে সফলতা দূরে সরে যাবে। কিন্তু চেষ্টা অব্যাহত থাকলে একদিন সেই সাফল্যের দরজাই খুলে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com