শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনপুরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনপুরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।।
১১৯

ভোলার মনপুরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে এবং মিশন গ্রিন বাংলাদেশ, ইয়্যুথ ফর কেয়ার, দ্যা আর্থ এর আয়োজনে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মনপুরা উপজেলার ৪০নং সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শেফায়েত হোসেন, সহকারী শিক্ষিকা নাসিমা বেগম, সাজেদা বেগম, আমেনা বেগম, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবিদ হোসেন রাফি।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও মনপুরা উপজেলা শাখার টিম লিডার ফজলে রাব্বি রিমনের সভাপতিত্বে এবং টিম মেম্বার মোঃ সামি এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, মনপুরা উপজেলা শাখার টিম মেম্বার তানজিলা রহমান, হাবিবা আক্তার জুই সহ অন্যান্যরা। উক্ত কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে শিশুদের ক্লিন এয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com