বিশেষ প্রতিনিধি: | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মনপুরা উপজেলায় কুরবানির বর্জ্য যথাযথ ও পরিবেশসম্মতভাবে অপসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে যুব সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি)।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের স্বেচ্ছাসেবীরা মনপুরা উপজেলার বিভিন্ন কুরবানীর হাটে, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে কুরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেন ও জলাশয়ে বর্জ্য না ফেলা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে জীবাণুনাশক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কেন্দ্রীয় টিম মেম্বার ফজলে রাব্বি রিমন, মনপুরা উপজেলা শাখার আহবায়ক জাফরুল ইসলাম, সদস্য মাহী হাসান সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট মনপুরা উপজেলা শাখার সদস্যরা।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুরবানির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। নাগরিকদের সামান্য সচেতনতা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সবসময় সমাজের কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বি বলেন, ‘ঈদের আনন্দ সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ঈদ উদযাপনে একসাথে কাজ করি।’
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট মনপুরা উপজেলা শাখার আহবায়ক জাফরুল ইসলাম জানান, ‘শুধু লিফলেট বিতরণ নয়, ঈদের সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।’
মনপুরা উপজেলার স্থানীয় বাসিন্দারা ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতামুলক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং তরুণদের এমন সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com