শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনপুরায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে ১নং মনপুরা ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনপুরায় সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের আগমন উপলক্ষে ১নং মনপুরা ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২ নভেম্বর মনপুরায় আসছেন ভোলা ৪ (চরফ্যাশন – মনপুরা) এর ৩ বারের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম।

উক্ত অনুষ্ঠানে মনপুরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামসুউদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি মফিজুর রহমান মিলন মাতাব্বর , সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহিন, সাবেক যুব দল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, সাবেক ছাত্রনেতা ঢাকাস্থ চরফ্যাশন মনপুরা জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মোরশেদ উদ্দিন, সাবেক সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান হোসেন, মনপুরা উপজেলা সাবেক ছাত্রনেতা ও যুবদল যুগ্ম- সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (রাজু ) এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী যেভাবে দেশের মানুষের ভোটের অধিকার হরণ,নির্যাতন ,নিপীড়ন ও শোষণ চালিয়েছে তা ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে এবং আমাদের চরফ্যাশন মনপুরার গণমানুষের নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলমকে জয়যুক্ত করে আপনাদের প্রত্যেকটা অধিকার ফিরিয়ে আনার সুযোগ দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com