শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরের ঢাকুরিয়া বাজারে দোকানের টিন কেটে অভিনব চুরি

মাসুদ রায়হান   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরের ঢাকুরিয়া বাজারে দোকানের টিন কেটে অভিনব চুরি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে ১৮ মে (রবিবার) গভীর রাতে একটি দোকানে চাঞ্চল্যকর ও পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। দোকানটির ছাদ না থাকায় উপরিভাগে থাকা টিনের ছাউনি কেটে চোরেরা প্রবেশ করে এবং সিসিটিভি ভেঙে ভেতরের সমস্ত ফুটেজ ডিলিট করে দেয়। পরে দোকানে থাকা ঈদের জন্য নতুন করে মজুত রাখা সিগারেট, ইলাস, ফল, লবঙ্গ, জিরা সহ নানা প্রকার মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায়। চুরির ফলে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক মোঃ সাদেক হোসেন। তিনি বলেন, “এটা শুধু চুরি নয়, এটা একটা পরিকল্পিত অপরাধ। সিসিটিভি ভেঙে দিয়ে ফুটেজ মুছে ফেলা হয়েছে—এর মানে হচ্ছে অপরাধীরা জানতো দোকানে নজরদারির ব্যবস্থা আছে। ঈদের জন্য রাখা নতুন মালামালসহ সমস্ত দামী পণ্য নিয়ে গেছে তারা।

অথচ বাজারের প্রহরীরা কিছুই টের পায়নি।” চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন—রাতের প্রহরীরা ঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন ঘটনা ঘটতো না। এ বিষয়ে মনিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মনিরামপুর থানার এএসআই শহীদুল ইসলাম। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং দোষীদের খুঁজে বের করতে আইনগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে দোকান মালিকের অভিযোগ, ঘটনার খবর জানার পর ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এলেও কোনো ধরনের সহানুভূতি বা আশ্বাস না দিয়েই চলে যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যদি বিপদে পড়ে কারো সাহায্য না পাই, তাহলে প্রহরীদের বেতন দিয়ে লাভ কী?” এই ঘটনার পর ঢাকুরিয়া বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com