মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
২৮ আগষ্ট সকাল ১১ টায় নেহালপুর ইউনিয়নের ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড যাচাই বাছাই করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত থেকে এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
জানাযায় নেহালপুর ইউনিয়নে মোট প্রতিবন্ধির সংখ্যা ১০১০ টি। সে মোতাবেক আজ বৃহস্পতিবার অত্র ইউনিয়নের সকল প্রতিবন্ধি ভাতাভোগিকে ভাতার কার্ড যাচাই বাছায়ের জন্য ডাকা হলে ৫৬৯ জন ভাতাভোগি উপস্থিত হন এবং তাদের যাচাই বাছাই শেষে জানা যায় প্রকৃত, মৃদু ও মাঝারি আকারে ৩৫৬ জন ভাতাভোগিকে সনাক্ত করা হয় এবং ২১৩ জন ভাতাভোগিকে আরো বাছাইয়ের তালিকায় রাখা হয়।
অনুপস্থিত ভাতাভোগির বিষয় জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান যারা অনুপস্থিত আছে তাদের যাচাই পূর্বক ভাতা প্রদান করা হবে।
যাচাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, অফিস সহায়ক জহির উদ্দিন, সুপারভাইজার ফারুখ হোসেন, সমজসেবা কর্মী রেহেনা পারভীন, ফতেমা খাতুন, আতিয়ার রহমান, রুমা খাতুন, সানজিদা পারভীন, খালেদুর রহমান ও মাহবুর রহমান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com