শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বত্র খুয়েছে একটি পরিবার

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:-   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বত্র খুয়েছে একটি পরিবার

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীর একটি পরিবার অজ্ঞান পার্টির কবলে পড়ে সবকিছু হারিয়েছে। খোঁজ নিয়ে জানাযায় নেহাল পুর কালিবাড়ি গ্রামের মৃত কার্তিক পালের ছেলে তরুণ কান্তি পালের স্ত্রী সোমবার রাত আনুমানিক ৮’৩০ মিঃ রান্নাঘরের রান্না শেষ করে ঘরে কিছু নিতে আসার ফাঁকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে তার স্ত্রী।

পর সুযোগ বুঝে অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরের পিছনের দিকে কাঠের জানলার উপর দিয়ে নেট দেয়া থাকায় ওই নেট কেটে খাবারের ভিতরে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে দেয়। ভুক্তভোগী পরিবার রাতের খাবার শেষ হওয়ার পর আস্তে আস্তে ওই পরিবারের সকল সদস্য অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘরের জানলার গ্রিল কেটে সবকিছু নিয়ে যাই ওই চক্র । এই খবর সকালে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে অসচেতন অবস্থায় দেখতে পায় পরিবার সকল সদস্যকে।এবং গ্রাম্য ডাক্তারকে খবর দিয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। বাড়ির মালিক তরুণ পাল জানান, তিনিও রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়ে।

সকালে ঘুম ভাঙ্গার পর দেখতে পাই ঘরের পিছনের জানলা গ্রিল কেটে ঘরে ভেতরে থাকা তার মেয়ে ও নিজের রাখা নগদ ২,৩০,০০০ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায়। খবর শুনে নেহালপুর ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ও এ এস আই শাহজাহান আলী ঘটনা স্থল পরিদর্শন করেন। ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে চুরি হওয়া মালামাল ও চোরদের সনাক্ত করার চেষ্টা করব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com