মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
মনিরামপুরে কিশোর আরিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) মনিরামপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত আরিফের পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত আরিফের পিতা আতিয়ার রহমান, বোন জুনিয়া এবং এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ কামাল হোসেন।
বক্তারা বলেন, কিশোর আরিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নিহত আরিফের পিতা আতিয়ার রহমান বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”
এসময় আরিফের বোন জুনিয়া আবেগঘন বক্তব্যে বলেন, “আমরা আমার ভাই হত্যার সঠিক বিচার চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ কামাল হোসেন বলেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কিশোর আরিফ হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com