শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে ইয়াবা ও মদসহ ইউসুফ নামে এক মাদক কারবারি আটক

যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে ইয়াবা ও মদসহ ইউসুফ নামে এক মাদক কারবারি আটক
৩০

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ইউছুফ গাজী (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা ৭টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রাম থেকে আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান। তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে মনোহরপুর গ্রামে বিল্লাল গাজীর বাড়িতে তাদের নেতৃত্বে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল গাজী পালিয়ে গেলেও ইউসুফকে আটক করা হয়। তিনি আরও বলেন, ইউসুফ মনোহরপুর এলাকায় থেকে দীর্ঘদিন মাদক কারবার কর ছিলেন। অভিযানের সময় তার সহযোগী এবং মাদক চক্রের মূল হোতা বিল্লাল গাজী পালিয়ে যান। আটককৃত ইউছুফসহ তারসহযোগী পলাতক বিল্লাল গাজীর বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ইউছুফকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানা পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com