মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলার সীমান্তবর্তী। মনিরামপুর উপজেলার দীর্ঘ প্রায় দুই পাস পানি বন্দী হয়ে সীমাহীন দুঃখ দুর্দশা আর কষ্ট করে জীবন যাপন করছে প্রায় সাতশত মানুষ। রাস্তা উঠান ঘর সবখানে শুধু পানি আর পানি তাদের যাতায়াতের জন্য বাশের সাকো। সবাই কর্মহীন হয়ে সারা দিন ঘরের মধ্যে তাদের জীবন বন্দী।
ভুক্ত ভোগী রা বলেন তাদের জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে, পানি বাহিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। রান্না ঘরে পানি ওঠায় ঘরের মধ্যে ইট দিয়ে উঁচু করে চুলা তৈরি করে কোন রকম ভাবে হাপ সিদ্ধ করে দিনে কোন রকম ভাবে একবার রান্না করে তিন বার খাচ্ছি। পানি বন্দী মানুষ আপসোস করে বলেন দীর্ঘ দুই মাস পনি বন্দী হয়ে বসবাস করলে-ও প্রশাসনিক ভাবে আজও পর্যান্ত কেউ আমাদের কোন খোঁজ খবর নিতে আসেনি। সরকারি ভাবে কোন সহযোগিতা তো দুরের কথা কোন ত্রানসামগ্রী বা কেউ আমাদের খবর নেই নি।
গো খাদ্যের সংকট দেখা দিয়েছে, যার কারনে কম দামেই আমাদের গৃহ পালিত পশু বিক্রি করে দিয়েছে অনেকে। পানি বেশি হওয়ার কারনে নলকূপ গুলো পানির নিচে তলিয়ে গেছে যার ফলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ও পানি নষ্ট হয়ে যাওয়ার কারনে বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। শরীরে চুলকানি সহ বিভিন্ন খত রোগ দেখা দিয়েছে। বয়ার খোলা এক মার্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় টি পানির নিচে তলিয়ে যাওয়াই বন্ধ রয়েছে বিদ্যালয়টি ফলে শিশু দের পড়া লেখা খতির সম্মুখীন হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com