শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত- ১

মিজানুর রহমান   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত- ১

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক মুস্তাফিজ রহমান (২৫)। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে কালিবাড়ি-মনোহরপুর সড়কের বকুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ৭ টার দিকে রিয়াদের মৃত্যু হয়েছে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ হোসেন কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত মুস্তাফিজ মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের আহাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যায় দ্রুত গতিতে একটি মোটরসাইকেল কালিবাড়ির দিক থেকে মনোহরপুরের দিকে ও অপর একটি মোটরসাইকেল মনোহরপুরের দিক থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বকুলতলা পলাশের ঘেরের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এসময় মোটরসাইকেল দুটির দুই চালক রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ইঞ্জিন ভ্যান যোগে স্থানীয় কালিবাড়ি মোড়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে আনা হয়। পরে মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, আহত দুই জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহতের খবর নিশ্চিত করেছেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com