শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
৪৩

যশোরের মনিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মনিরামপুর পৌর শহরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)’ এর হোপ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মনিরামপুর উপজেলা কমিটির সদস্য বাসন্তী মণ্ডলের সভাপতিত্বে এবং টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. সাইফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার।

এছাড়াও বক্তব্য দেন রিইবের প্রোগ্রাম সমন্বয়কারী রুহি নাজ, কর্মকর্তা খালিদ হাসান, উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাসউদ্দীন, সাধারণ সম্পাদক শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক অশোক বিশ্বাস, উজ্জ্বল রায়সহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।

ক্যাম্পেইনে উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, ৬টি ইউনিয়নের সিএসও প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com