শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দুই মোবাইল কোর্টে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দুই মোবাইল কোর্টে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা
৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডঃ শহীদ মো. ইকবালের নির্বাচনী এজেন্ট মো. নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই অভিযোগে মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডঃ গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।

প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন প্রচারণা আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com