শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে বন্যার্তদের মাঝে জি আর চাউল বিতরণ

মাসুদ রায়হান   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে বন্যার্তদের মাঝে জি আর চাউল বিতরণ
১০

যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে (২২ ডিসেম্বর) রবিবার সকাল ১১.০০ ঘটিকায় অতি বর্ষণ ও ভবদহ জলবদ্ধতা জনিত কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় চার শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে জি আর চাউল বিতরণ করা হয়। জি আর চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন ইউপি চেয়ারম্যান ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ, মৃণাল কান্তি সাহা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি ৩ নং ওয়ার্ড, মহিলা ইউপি সদস্য ছবুরুন্নেসা ১,২,৩ নং ওয়ার্ড, মোঃ বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক ১২ নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপি, মোঃ মশিয়ার রহমান কোষাধক্ষ্য, মোহাম্মদ রবিউল ইসলাম (রবি) যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ আজাদুর রহমান রিপন ও প্রমূখ।

সম্প্রতি অতি বর্ষণ ও ভবদহ জলবদ্ধতা জনিত কারণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ দরিদ্র অসহায় ৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ-পূর্বক পরিবার প্রতি ১০ কেজি হারে জি আর চাউল বিনামূল্যে তালিকা মোতাবেক গ্রাম পুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠু সুন্দর পরিবেশে চাউল বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com