শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে ভাটার মাটি পাকানো মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে ভাটার মাটি পাকানো মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
২১

যশোরের মনিরামপুরে ভাটার মাটি পাকানো মেশিনে আটকে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দুইটার দিকে মনিরামপুর–নওয়াপাড়া সড়কের মহাদেবপুর গ্রামে অবস্থিত নিউ বল্ড ব্রিকস ভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জাকির মোড়ল (৪৫)। তিনি উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভাটার শ্রমিকরা খাবার বিরতিতে ছিলেন। ওই সময় জাকির মাটি পাকানো মেশিনটি পরিষ্কার করতে ওঠেন। কিছুক্ষণ পর সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মেশিনটি চালু অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে দেখেন—জাকির মেশিনের ভেতরে আটকে আছেন।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যার দিকে মেশিনের ভেতর থেকে খণ্ড খণ্ড অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিউ বল্ড ব্রিকস ভাটার মালিক মনিরুজ্জামান বলেন, “এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। আমরা ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com