শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কমর্শালা

মাসুদ রায়হানযশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কমর্শালা
১৮

যশোরের মনিরামপুরে দুই দিন ব্যাপী মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণরকর্মশালা গতকাল রবিবার শুরু হয়েছে।

নেটজ বাংলাদেশ” এর অর্থায়নে মনিরামপুর পৌর শহরের মুনলিট ক্যাফে অডিটোরিয়ামে রিইব ‘রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ’ এর হোপ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। মনিরামপুর সিএসও উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিএসও কমিটির সভাপতি অনুপমা মিত্র।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিইব হোপ প্রকল্পের
টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী।
“মানবাধিকার হলো প্রতিটি মানুষের সহজাত এবং অলঙ্ঘনীয় অধিকার। এগুলো জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য। এর মধ্যে জীবন ও স্বাধীনতার অধিকার, নির্যাতন থেকে মুক্তি এবং আইনের চোখে সমতা অন্যতম।”
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরে এর গুরুত্ব তুলে ধরা। প্রশিক্ষণে মানবাধিকারের সংজ্ঞা, মৌলিক অধিকারের সঙ্গে এর পার্থক্য এবং দৈনন্দিন জীবনে মানবাধিকারের প্রয়োগ নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়।মানবাধিকার ও মৌলিক অধিকারের বিশ্লেষণ প্রশিক্ষক ভানু রানী মানবাধিকারের সংজ্ঞা তুলে ধরে বলেন, “মানবাধিকার হলো প্রতিটি মানুষের সহজাত এবং অলঙ্ঘনীয় অধিকার। এগুলো জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের জন্য প্রযোজ্য। এর মধ্যে জীবন ও স্বাধীনতার অধিকার, নির্যাতন থেকে মুক্তি এবং আইনের চোখে সমতা অন্যতম।”
তিনি মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যেকার পার্থক্যও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “মৌলিক অধিকার নির্দিষ্ট কোনো দেশের সংবিধান দ্বারা স্বীকৃত এবং আদালতে বলবৎযোগ্য, যেখানে মানবাধিকার একটি সার্বজনীন ধারণা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রযোজ্য। মানবাধিকার জন্মগত, কিন্তু মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত।”
অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ থেকে হাতে-কলমে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেন এবং মানবাধিকার সুরক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন হন। এই ধরনের প্রশিক্ষণ সমাজে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সকলের জন্য একটি উন্নত ও ন্যায়সঙ্গত পরিবেশ তৈরি করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com