শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে মুফতি ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাসুদ রায়হান,যশোর জেলা,প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে মুফতি ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
২৭

যশোরের মনিরামপুরে মুফতি ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হরিরামপুর পৌর শহরের দারুল উলুম ইলাহ বখশ মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আশরাফ ইয়াছিন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রকল্প সভাপতি মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হাফেজ রশিদ বিন ওয়াক্কাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা বরকাতুল ইসলাম ও মুফতি কামরুজ্জামান কাসেমী।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আজহারুল ইসলাম, হাসান আল মামুন, নাসিম খান এবং ছাত্রনেতা এস. এম. মারুফ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মানবতার কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাবলম্বী প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ১২৪টি পরিবারকে ১২৪টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ বলেন,“মানবসেবাই আমার লক্ষ্য। আমার পিতা যেভাবে মানুষের পাশে থেকেছেন, আমিও মানুষের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। জোট যদি আমাকে মনোনয়ন দেয় এবং বিজয়ী হতে পারি, ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সর্বদা মানুষের পাশে থাকবো।

তিনি আরও বলেন,“মনিরামপুরের মানুষের উন্নয়নের লক্ষ্যে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে ১৪ জন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হতে পারবে।”পরিশেষে তিনি বলেন,
“আপনারা যেমনভাবে আমার পিতার পাশে ছিলেন, ইনশাআল্লাহ আমার পাশেও থাকবেন—তাহলে ’৮৬-র পুনরাবৃত্তি ঘটবে ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com