শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে শিক্ষাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে শিক্ষাত্রীদের মাঝে টিফিন বক্স  বিতরণ
৩৩

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় ইউনিয়নের রামনাথপুর ও বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার আনার সুবিধার্থে টিফিন বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবু কৃষ্ণগোপাল মুখার্জী, সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার বহনে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। এসময় এক অভিভাবক বলেন, “অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা খাবার আনতে সমস্যায় পড়ে। ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগে আমাদের সন্তানরা এখন সুন্দরভাবে খাবার নিয়ে স্কুলে যেতে পারবে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com