মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্ভাবনাময় যুবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা অংশগ্রহণ করেন।
আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ড. মোঃ রিপুল কবির (খুলনা বিশ্ববিদ্যালয়) ও সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আরিফুল ইসলাম (বিসিএস), মৃত্যুঞ্জয় বিশ্বাস (সহকারী শিক্ষক), মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ, কালিবাড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, আলামিন সর্দার, আবু জায়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও বক্তারা উল্লেখ করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com